লিওনেল মেসি
খেলা

মেসি বিশ্বকাপ জিতবে

সান নিউজ ডেস্ক: আজ (মঙ্গলবার) কাতারের লুসাইল স্টেডিয়ামে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ জিতে ফাইনালে উঠলেই না তবে শিরোপার হিসেব-নিকেশ। দ্য ন্যাশনাল’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মেসির সেমিফাইনাল অনিশ্চিত

তবে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন, এতদূর যাওয়ার প্রয়োজন নেই। তার দাবি, মেসি এবার বিশ্বকাপ জিতবে এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।

সেই ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা জিতিয়েছিলেন বিশ্বকাপ। এরপর কেটে গেছে ৩৬টি বছর। আর্জেন্টিনার আর শিরোপাস্বপ্ন সত্য হয়নি। মেসির হাত ধরেই এবার সেই আক্ষেপ ঘুচবে, মনে করছেন ইব্রা।

সুইডেনের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড মেসির সাবেক সতীর্থ। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ইব্রাহিমোভিচ।

আরও পড়ুন: আমি মানসিকভাবে বিধ্বস্ত

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার হাতে একটি সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরা।

প্রসঙ্গত, লিওনেল আন্দ্রেস ‘লিও’ মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি ফরাসী পেশাদার লিগের শীর্ষস্তর লিগ ১ এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ই আগস্ট, ২০২১ তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না। ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছে। মেসি প্রায়শই বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা