ইংল্যান্ডের জয়  
খেলা

ওয়ানডে লিগে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক:

জয় দিয়ে আইসিসি ওয়ানডে লিগ শুরু করলো ইংল্যান্ড। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

টস জিতে প্রতিপক্ষ আইরিশদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গান। ডেভিড উইলি ও সাকিব মাহমুদের দূর্দান্ত বোলিংয়ে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ক্যারিয়ার সেরা বোলিং করে উইলি ৩০ রানে নেন ৫ উইকেট। ভাল ইকোনমি রেটে বল করে ৩৬ রানে ২ উইকেট নেন সাকিব মাহমুদ।

ব্যাটিংয়ে ২৮ রানে ৫ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। এরপর ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করেন কার্টিস ক্যাম্পার। লোয়ার অর্ডারে ৪০ রান করেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

টার্গেটে শুরুতে একটু এলোমেলোই ছিল ইংল্যান্ড। ৫৯ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর স্যাম বিলিংসের অপরাজিত ৬৭ ও অধিনায়ক মর্গানের অপরাজিত ৩৬-এ ২৭ ওভার ৫ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় ইংল্যান্ড।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১ আগস্ট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা