ম্যান সিটির ওপর থেকে নিষধাজ্ঞা তুলে নেয়ার কারণ প্রকাশ
খেলা

ইংলিশ প্রিমিয়ারের ৯ ক্লাবের অনুরোধ

স্পোর্টস ডেস্ক:

কেন ম্যানচেস্টার সিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সেই কারণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ৯৩ পৃষ্ঠার একটি ডকুমেন্ট প্রকাশ করেছে সেই আদালত।

লাইসেন্সিং ও ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মে ম্যানচেস্টার সিটি অনিয়ম করেছে এই প্রমাণে উয়েফা ম্যান সিটির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত শুনানীতে এই নিষেধাজ্ঞা খারিজ করে দেয়।

ক্রীড়া আদালতের ডকুমেন্টে জানা যায়, এ বছরের ৯ মার্চ প্রিমিয়ার লিগের ৯ ক্লাব সিটিজেনদের নিষেধাজ্ঞা যাতে তুলে না নেয়া হয় সেজন্য আদালতকে একটি চিঠি দেয়। ক্লাবগুলো হলো- লিভারপুল, লেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, বার্নলি, টটেনহাম, নিউক্যাসল ও উলভস।

কিন্তু সিটি কখনোই ইউরোপিয়ান ফুটবল থেকে তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আপিল করেনি। তাদের আত্মবিশ্বাস ছিল আদালত বিষয়টি বিবেচনার দিন তারা জিতবে। সিটির অভিযোগ ছিল প্রায় সাড়ে ৫ লাখ ইমেইল চুরির। যেখান থেকে ৬টি ইমেইলের ভিত্তিতে উয়েফা তাদের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে ক্রীড়া আদালত সেসব ইমেইলে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় উয়েফার নিষেধাজ্ঞা খারিজ করে।

ক্রীড়া আদালতের বিবেচনা উয়েফা সিটির বিরুদ্ধে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক অনিয়মের যে অভিযোগ তুলেছে তাতে যথেষ্ট প্রমানের ঘাটতি ছিল। সিটির শুরু দোষ ছিল তারা উয়েফাকে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে যথাযথ সহযোগিতা করেনি। তাই ক্রীড়া আদালত ম্যানচেস্টার সিটিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা