প্রতীকী ছবি
খেলা

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান যুব দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার ৩ ম্যাচ সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিন

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান যুব দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাজ। আরেক ব্যাটার উজাইর মুমতাজ করেন ৫৭ রান।

টাইগার পেসার মারুফ মৃধা চারটি এবং মোহাম্মদ রাফিউজ্জামান দুটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন: মাছ চাষ করবে ডিএনসিসি

জবাবে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আশিকুর রহমান শিবলি জোড়া হাফ সেঞ্চুরি করেন। এই দুই ওপেনার শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন পাক বোলারদের উপর। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬০ রান। রিজওয়ান বিদায় নেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এরপর আশিকুর ফেরেন ৭৪ রান করে।

তিন নাম্বারে নামা জিসান আলম টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরে যান ১১ রানে। পরবর্তীতে বাকি পথ পাড়ি দেন শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব ১৮ এবং আমিন অপরাজিত ছিলেন ৭ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাজা।

আরও পড়ুন: বেড়েই চলেছে ডেঙ্গুতে মৃত্যু

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০২/১০ (৪৫ ওভার) (আরাফাত ৭১*, উজাইর ৫৭; মারুফ ৪/৩৮, রাফি ২/২৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫/৩ (৪০.১ ওভার) (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪; রাজা ২/৪৪)

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা