শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম
খেলা

ইউনাটেড ও চেলসি চ্যাম্পিয়ন্স লিগে

স্পোর্টস ডেস্ক:

একই ব্যবধানের জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যান ইউনাইটেড প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। আর চেলসি নিজেদের মাঠে একই ব্যবধানে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। জয়ে দুই দলই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা। দুই দলেরই পয়েন্ট সমান ৬৬। তবে গোল পার্থক্যে এগিয়ে টেবিলের তিনে আছে ইউনাইটেড এবং চারে আছে চেলসি।

আর রোববার রাতে শেষ হয়েছে এবারের মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে লিভারপুল নিউক্যাসলকে তাদের মাঠে হারিয়েছে ৩-১ গোলে। ম্যানচেস্টার সিটি আবারো পেয়েছে বড় জয়। ৫-০ গোলে হারিয়েছে তারা নরউইচ সিটিকে। ৩২ জয়ে ৯৯ পয়েন্ট নিয়ে এবার লিগ শেষ করলো লিভারপুল।

এছাড়া সাউদাম্পটন ৩-১ গোলে শেফিল্ড ইউনাইটেডকে,আর্সেনাল ৩-২ গোলে ওয়াটফোর্ডকে, ব্রাইটন ২-১ গোলে বার্নলিকে, বোর্নমাউথ ৩-১ গোলে এভারটনকে হারায়।

ক্রিস্টাল প্যালেস ও টটেনহাম এবং ওয়েস্ট হাম ও অ্যাস্টন ভিলার ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

এবারের লিগে আগেই অবনমন নিশ্চিত করা নরউইচের সঙ্গী হলো বোর্নমাউথ ও ওয়াটফোর্ড।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা