ব্যাটিংয়ে দূর্দশা ওয়েস্ট ইন্ডিজের
খেলা

ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাকফুটে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৩২ রানে পিছিয়ে আছে অতিথিরা।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৬৯ রানে। জবাবে ৬ উইকেটে ১৩৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনের সকালে গ্যাব্রিয়েলের আগুনে বোলিংয়ে দারুণ শুরু ছিল ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ৪ উইকেটে ২৫৮ রানে।

৯১ রানে অপরাজিত থাকা পোপ একবার লাইফ পান প্রথম স্লিপে কর্ণওয়েলের কাছ থেকে। তবে সেই গ্যাব্রিয়েলই আবার দারুণভাবে ৯১ রানেই বোল্ড করে সাজঘরে ফেরান পোপকে।

এরপর রোচের বোলিংয়ে ইনসাইড এজে আউট হন ওকস। সাথে ক্যারিবিয় বোলার হিসেবে ২০০ উইকেটের টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছান কেমার রোচ।

জস বাটলার চেষ্টা করছিলেন খেলার। কিন্তু আবারো গ্যাব্রিয়েলের পাতা ফাঁদে স্লিপে ক্যাচ দেন ৬৭ রানে। রোচ এরপর ফেরান আর্চারকে।

তবে ক্রিস ব্রড নেমে ব্যাট চালাতে থাকেন উইকেটের চারদিকে। বেশি চড়াও ছিলেন তিনি অধিনায়ক জেসন হোল্ডারের ওপর। ৮ চার ও এক ছয়ে ৩৩ বলে ফিফটি করেন ব্রড। ক্যারিয়ারের ১৩তম টেস্ট ফিফটি এটি তার।

নবম উইকেট জুটিতে ডম বেসকে নিয়ে ৭৬ রান তুলেন ব্রড। ব্যাক্তিগত ৬২ রানে রোস্টন চেজের বলে ব্ল্যাকউডের হাতে ব্রড ক্যাচ দেন।

ইংলিশদের শেষ উইকেটটি নেন জেসন হোল্ডার। ৩৬৯ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় ব্রাথওয়েটকে। আরেক ওপেনার ক্যাম্পবেলও আউট হতে পারতেন ইনিংসের পঞ্চম ওভারে। কিন্তু অ্যান্ডারসনের বলে দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ফেলেন বেন স্টোকস।

সেই ক্যাম্পবেলকে এরপর ফেরান আর্চার। হঠাৎ লাফিয়ে ওঠা বল বুঝতে না পেরে ৩২ রানে আউট হন তিনি।

তৃতীয় উইকেট হিসেবে শেই হোপকে দারুণ এক ডেলিভারিতে ফেরান অ্যান্ডারসন। আউটসুইংয়ে বোকা বানান তিনি হোপকে।

চা বিরতির পর আবারো আঘাত হানেন অ্যান্ডারসন। ফেরান সামারাহ ব্রুকসকে।

রোস্টন চেজ এরপর ফেরেন ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে।

পঞ্চম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক হোল্ডার ও ব্ল্যাকউড। জুটি ভাঙ্গে ক্রিস ওকসের দূর্দান্ত এক বলে। ব্ল্যাকউডের ব্যাক্তিগত ২৬ স্কোরে মিডল স্ট্যাম্প উপড়ে ফেলেন ওকস।

দিনের বাকিটা সময় আর কোন বিপদ হয়নি ক্যারিবিয়দের। ৬ উইকেটে ১৩৭ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। হোল্ডার ২৪ ও ডরউইচ ১০ রান নিয়ে তৃতীয় দিনে অতিথিদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা