টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ডাচদের বিপক্ষে ৯ রানে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার টাইগারদের অনেকটাই পেছনের ঠেলে দিয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য জিম্বাবুয়েকে পেয়েছে সাকিব-লিটনরা।

আরও পড়ুন : লঙ্কানদের উড়িয়ে দিল কিউইরা

যদিও বাংলাদেশ এই দলটির কাছেই কিছুদিন আগে হারারের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।

তবুও, বিশ্বকাপের ম্যাচ বলে কথা। যে কোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা সে আশায় বুক বেধেছে ।

আরও পড়ুন : আফগান-আইরিশদের ম্যাচ বাতিল

রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ মাঠে নামছে জিম্বাবুয়ের বিপক্ষে।

ম্যাচ শুরুর টস সৌভাগ্যটাও বাংলাদেশের পক্ষে আজ। টস জিতলেন সাকিব আল হাসান এবং জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বলেন, ‘এখানকার উইকেট শুকনো। আমরা চাই বোর্ডে ভালো একটি স্কোর তুলতে। আগের ম্যাচটি ভুলে যেতে চাই।

জিম্বাবুয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সুতরাং, আমাদেরকেই ভালো করতে হবে। দুই দলই একে-অপরকে জানে। মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে আসছে ইয়াসির আলী রাব্বি।’

আরও পড়ুন : টেবিলের শীর্ষে ভারত

জিম্বাবুয়েও প্রথমে ব্যাটিং করতে চেয়েছিল। অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘খুব বেশি পরিবর্তন আসবে না খেলায়। তবে আমাদের লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করা। আগের ম্যাচ জয়ের পর উদযাপনের খুব বেশি সুযোগ পাইনি। কারণ বিমান ধরতে হয়েছে আমাদের।

তবে, আমাদের সব ফোকাস এখন আজকের ম্যাচে ভালো কিভাবে করতে হবে, তার ওপর। একটি পরিবর্তন। লুক জংউইয়ের পরিবর্তে আসছে তেন্দাই চাতারা।’

আরও পড়ুন : বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ :

ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা