প্রতীকী ছবি
খেলা

আফগান-আইরিশদের ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বৃষ্টির কারণে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। মেলবোর্ন আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগান এবং আইরিশদের। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি।

আরও পড়ুন: বিএনপির আমলে রিজার্ভ শূন্য ছিল

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেনি আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ওই ম্যাচেও টস হয়নি এবং একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো।

মেলবোর্নে আজ সকাল থেকে বৃষ্টির কারণে টস করতে বিলম্ব হবে জানিয়ে দেওয়া হয়েছিল। বৃষ্টির তোড় এরপর ক্ষণে ক্ষণে বাড়ছিল। উইকেট ত্রিপলে ঢেকে দেয়ার পর কিছুক্ষণ আগে বোলিং রানআপও ঢেকে দেয়া হয়।

আরও পড়ুন: ইরানে আবারও সংঘর্ষ, নিহত ৩

আফগানিস্তানের একটি ম্যাচ এরমধ্যেই বৃষ্টিতে বাতিল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তারা মাঠেই নামতে পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংলান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছে। তিন ম্যাচ শেষে আফগানদের পয়েন্ট এখন ২। অন্যদিকে আয়ারল্যান্ডের পয়েন্ট ৩।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা