খেলা

পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে চরম উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রানের সাদামাটা সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ১৩০ রানের পুঁজি পায় ক্রেইগ আরভিনের দল।

তবে জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩৬ রানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ন তিন ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদের উইকেট হারায় পাকরা। এরপর শান মাসুদ ও শাদাব খানের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ রক্ষা হয় নি বাবরদের। ইনিংস শেষে মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিমের জুনিয়রের চেষ্টা বৃথা যায় পাকিস্তানের। জিম্বাবুয়ে বোলারদের কার্যকরী বোলিংয়ে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

দিনের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ক্রেইগ এরভাইন ও ওয়েসলি মেধেভেরে। প্রথম ৩ ওভারে স্কোর বোর্ডে ৩১ যোগ করেন এই দুই ওপেনার। দু'জন মিলে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে। দলীয় ৪২ রানে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন হারিস রউফ। ১৯ বলে ১৯ রান করে আউট হন ক্রেইগ এরভাইন।

এরপর দ্রুতই আউট হন ওয়েসলি মেধেভেরে। এবার পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ ওয়াসিম। ১৩ বলে ১৭ রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন শন উইলিয়ামস ও মিল্টন শুম্ভা। তবে, দশম ওভারে দলীয় ৬৪ রানে আবারও উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। ১০ মাত্র ৮ রান করে স্পিনার শাদাব খানের বলে আউট হন শুম্ভা। তার বিদায়ের পর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটার সিকান্দার রাজা।

আরও পড়ুন: মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

শন উইলিয়ামস ও রাজা মিলে ৩১ রানে জুটি গড়েন। কিন্তু এরপর জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধ্বস নামে। দলীয় ৯৫ রানে আরও চার ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। এই ধ্বসের শুরুটা হয় অধিনায়ক শন উইলিয়ামস ২৮ বলে ৩১ রান করে শাদাব খানের বলে বোল্ড হয়ে। এরপর ১ বলে ০ করে রেজিস চাকাভা, ১৬ বলে ৯ রান করে সিকান্দার রাজা ও ১ বলে ০ রান করে লুক জঙ্গুই আউট হন। ১৫ ওভারে ৯৮ রান তুলে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে।

এরপর রায়ান বার্ল ও ব্রাড এভান্সের ২৮ রানের জুটিতে ১২০ পেরোয় জিম্বাবুয়ে। দলীয় ১২৬ রানে ১৫ বলে ১৯ রান করে আউত হন ব্রাড এভান্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান নেন ৩টি করে উইকেট।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরষ্কার পান সিকান্দার রাজা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা