মেয়েদের খেলার দিকে তাকাচ্ছি না, এটা ব্যর্থতা
খেলা

মেয়েদের খেলার দিকে তাকাচ্ছি না, এটা ব্যর্থতা

স্পোর্টস ডেস্ক : চলমান নারী এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে টিম টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সেই খেলা মাঠে বসেই দেখেছেন। ম্যাচ শেষে তার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে।

আরও পড়ুন : দেশে আরও ৫ জনের প্রাণহানি

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশ।

সাংবাদিকদের ম্যাচ শেষে পাপন জানান, মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। কিন্তু সেভাবে নজর দিতে না পারার ব্যর্থতাও স্বীকার করেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

এদিন সকালে উদ্বোধনী ম্যাচের জন্য সিলেটে উড়ে আসেন বিসিবি সভাপতি। টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন তিনি।

প্রেসিডেন্ট বক্সে বসে পুরো খেলা উপভোগ করেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এসময় তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন : কাবুলে নিহত বেড়ে ৩৫

পাপন জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র্যাংকিং দেখি বাংলাদেশ বোধহয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে । এই দলগুলো কাছাকাছি মানের।

যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটা ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা