খেলা
শিরোপার মিশনে বাংলাদেশ

মাত্র ৮২ রানেই অলআউট থাইল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে থাইল্যান্ডের ওপর চড়াও হন বাংলাদেশি বোলাররা। তবে থাই দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান এসেছে টপঅর্ডার ব্যাটার পানিথা মায়ার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ২০ রানে করেছেন ওপেনার নাথাকা চানথাম। এরপর আরও দুজন ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি।

পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন। তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

মাত্র ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।

অন্যদিকে, বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের রোমানা আহমেদ। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা ও সোহেলি। সালামা খাতুন একটি উইকেট পেয়েছেন।

আরও পড়ুন: পুতিনকে কড়া হুশিয়ারি বাইডেনের

এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

প্রসঙ্গত, নারী এশিয়া কাপে এবার ম্যাচ পরিচালনার কাজটা করছেন নারীরাই। এবারই প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের সব ম্যাচ মেয়েরাই পরিচালনা করবেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এবারই প্রথম কোনো পুরুষ আম্পায়ার ও ম্যাচ রেফারি ছাড়াই মেয়েদের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই।

আরও পড়ুন: ইরানে পুলিশ স্টেশনে হামলা নিহত ১৯

এবারের এশিয়া কাপে মোট ৯ জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তাঁদের মধ্যে ভারতের আম্পায়ার ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল আছেন। পাকিস্তানের হুমায়রা ফারাহ ও সালিমা ইমতিয়াজ আছেন এ তালিকায়। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করছেন লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের নারী আম্পায়ার হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি ও কাতারের শিভানি মিশ্রা আছেন। এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা