এশিয়া কাপে ফিরছেন নাঈম শেখ
খেলা

এশিয়া কাপে ফিরছেন নাঈম শেখ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের দলে উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দল থেকে বাদ পড়ার পর নাঈম বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

আরও পড়ুন : সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার দলে অন্তর্ভুক্তির কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন নাঈম শেখ।

বিবৃতিতে বলা হয়, ‘আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ। ২৩ বছর বয়সী এই বাঁহাতি টি-টোয়েন্টি ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাঈম আগামী মঙ্গলবার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।’

আরও পড়ুন : গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিই নাঈমের ভাগ্য খুলে দেয়। প্রথম ম্যাচে শূন্যরান করার পরই দ্বিতীয় ম্যাচে করেন ১১৬ বলে ১০৩ রান। ১৪ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ব্যাটসম্যান। আর শেষ ম্যাচে আউট হন মাত্র ৩ রানে।

গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন নাঈম। শুরুর দিকে ব্যাটিংয়ে আশার আলো দেখা গেলেও ধীরে ধীরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকেন।

যদিও টি-টোয়েন্টি ওপেনার হিসেবে স্ট্রাইক রেট ছিল দৃষ্টিকটু। ৩৪ টি-টোয়েন্টিতে ২৪ গড়ে রান করেছেন ৮০৯টি। আর স্ট্রাইক রেট ১০৩.৭১!

এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার ছিলেন দুজন। এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের পাশাপাশি এবার যুক্ত হলেন নাঈম শেখ।

অপরদিকে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তারা ছিটকে যাওয়ায় নাঈমকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন : আওয়ামী লীগের ভিত্তি হলো জনগণ

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা