হোম ম্যাচে ভাল খেলার লক্ষ্য তপু বর্মনের
খেলা

হোম ম্যাচে ভাল খেলবোঃ তপু বর্মন

ক্রীড়া প্রতিবেদকঃ
বিশ্বকাপ বাছাইয়ে আরো চারটি ম্যাচ বাকি বাংলাদেশের। যেখানে তিনটি লাল-সবুজদের হোম ম্যাচ। সেই হোম ম্যাচগুলোতেই ভাল ফলাফলের আশা ফুটবলারদের। ডিফেন্ডার তপু বর্মন যেমন আশা প্রকাশ করছেন, অনুশীলন শুরু হলে হোম ম্যাচগুলোর জন্য বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের ভালভাবেই তৈরি করতে পারবে।

তপু বলছেন, "আমরা ৮ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম ম্যাচ খেলবো। তিন মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি আগস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাবো। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো"।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম লেগ ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলটাও হয়েছিল শেষ মুহুর্তে। তপু বলছেন, "আমরা দেশের বাইরের ম্যাচ গুলোতে ভালো খেলেছি তাই আমরা আশা করছি হোম ম্যাচেও ভালো করবো। আমি একটি পজিটিভ ফলাফল আশা করছি"।

ভারতের বিপক্ষেও অ্যাওয়ে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে জয় হাতছাড়া হয়েছিল লাল-সবুজদের। তপুর কথা,"ভারতের সাথে ওদের হোম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও দূর্ভাগ্যবশত হেরে গিয়েছিলাম। সেখানে তাদের বিপক্ষে ভালো খেলাটা এবার পজিটিভ ভূমিকা রাখবে। আমরা ওদের সম্পর্কে জানি, ওদের বিপক্ষে খেলেছি। আমি তাদের সাথে আমাদের কোন পার্থক্য খুঁজে পাইনা। আমাদের উভয়ই সমান অবস্থানে রয়েছি। এর পাশাপাশি আমরা হোম ম্যাচের অতিরিক্ত সুবিধা পাচ্ছি"।

বাছাইয়ে চার ম্যাচের মধ্যে বাংলাদেশের শেষ লড়াই ওমানের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে তপু বলেন, "আমরা জানি যে ওমান একটি শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের মাটিতে বড় ব্যবধানেই ৪-১ গোলে হেরেছিলাম। আমি মনে করি সেটিই ছিলো কোলিফায়ার্সের সব থেকে কঠিন ম্যাচ। আমরা আমাদের দেশের বাইরে খেলেছি আর এবার ওমান ওদের দেশের বাইরে খেলতে আসছে। ওমানের বিপক্ষে আমাদের দলের সকলেই ভালো খেলার চেষ্টা করবো। আমি মনে করি, তাদের বিপক্ষে দলগত ভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাবো।
সব শেষে আমি আমাদের তিন টি ম্যাচে ই ভালো ফলাফল এর ব্যাপারে আশাবাদী"।
সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা