লিগ নিয়মিত করার দাবি মারিয়ার
খেলা

অনুশীলন ব্যস্ত মারিয়া

ক্রীড়া প্রতিবেদক:

ঘরে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মিডফিল্ডার মারিয়া মান্ডা বলেন, স্বেচ্ছা কোয়ারেন্টিনের এই সময়টাতে নিয়মিত অনুশীলন, গান শোনা এবং মায়ের সাথে নানা কাজেই সময় কাটছে।

আর ফিটনেস ধরে রাখার জন্য কোচদের দেয়া শিডিউল অনুযায়ী অনুশীলন করছেন। ঘরে থেকেই যতোটুকু সম্ভব ব্যায়াম করছে। মাঝে শুধু একবার মাঠে গিয়েছিলেন বলে জানান মারিয়া।

নারী ফুটবল লিগ শুরু হলেও করোনার প্রভাবের কারণে তা বন্ধ হয়ে যায়। দেশে মেয়েদের ফুটবল উন্নয়নে এই লিগ নিয়মিত করার দাবি মারিয়ার।

এছাড়া এমন লিগ থাকলে নারী ফুটবলাররা আর্থিতভাবেও স্বচ্ছল থাকতে পারে বলে মন্তব্য তার। বাংলাদেশের মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে বলে বিশ্বাস তার।

আর এই বিশ্বাসের কারণে বয়সভিত্তিক নারী ফুটবলে মেয়েদের দূর্দান্ত পারফরম্যান্স। মারিয়ার আশা নারী সিনিয়র লেভেলেও বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড়রা এই পারফরম্যান্সের ছাপ রাখতে পারবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা