মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট
খেলা

আগস্টে ক্রিকেট ফিরছে দেশে

ক্রীড়া প্রতিবেদক:

আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। সান নিউজকে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত মার্চ থেকে বন্ধ দেশের সব ধরণের খেলাধুলা। করোনা ভাইরাসের কারণে এ সময় শ্রীলঙ্কা সফর উপলক্ষ্যে একবার উদ্যোগ নেয়া ক্রিকেটারদের ব্যাক্তিগত অনুশীলনের। কিন্তু বৃহত্তর স্বার্থ চিন্তা করে সেই উদ্যোগ থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এর মাঝে এই ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এমনকি পিছিয়ে যায় এশিয়া কাপ ক্রিকেটও। যে টুর্নামেন্ট সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।

তবুও এবার মাঠে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করতে পারে বোর্ড। যে ক্যাম্পের মেয়াদ হবে তিন সপ্তাহ।

সান নিউজকে মিনহাজুল আবেদীন বলেন, এই ক্যাম্পের পর ক্রিকেটাররা স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেবে। তার আশা ঘরোয়া ক্রিকেট থেকেই খেলোয়াড়রা ক্রিকেটের আগের মেজাজ এবং খেলার ধারা ফিরে পাবে।

আর এই সময়কে টার্গেট করে সবগুলো ভেন্যুও তৈরি করা হচ্ছে। বোর্ড কর্তারা চাচ্ছেন পরিস্থিতির যতো দ্রুত উন্নয়ন হবে ততো দ্রুত মাঠে তারা ক্রিকেট ফেরাতে পারবেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা