বিদ্ধস্ত বাংলাদেশ , ওয়েস্ট উইন্ডিজের তাণ্ডব
খেলা

বিধ্বস্ত বাংলাদেশ, ও.ইন্ডিজের তাণ্ডব

সান নিউজ ডেস্ক: যে উইকেটে চলেছে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার মিছিল, সেখানেই ওয়েস্ট ইন্ডিজ রাজত্ব করছে খালি চোখে দেখলে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের করা ২৩৪ রান খুব বড় সংগ্রহ নয়। কিন্তু উইন্ডিজের উইকেট আর কন্ডিশন বিচারে সফরকারী ব্যাটসম্যানরা মন্দ করেননি বলা যায়। তাতে টাইগারদের ছন্দে থাকা বোলিং বিভাগ নিয়ে প্রত্যাশা দানা বাঁধে।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

প্রথম দিনের খেলা শেষে সাকুল্য ১৬ ওভার ব্যাট করেছে উইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছে তারা। বাংলাদেশ থেকে ক্যারিবীয়রা এখনো ১৬৭ রানে পিছিয়ে থাকলে হাতে পাক্কা ১০ উইকেট আছে। ক্রেইগ ব্র‍্যাথওয়েট ৫৫ বলে ৩০ এবং জন ক্যাম্পবেল ৪১ বলে ৩২ রানে শনিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশকে অলআউট করে প্রথম দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা, যেখানে শুরু থেকেই আগ্রাসী তারা। দুই ওপেনার ব্র‍্যাথওয়েট ও ক্যাম্পবেল ঝড়ো ব্যাটিংয়ে ওয়ানডের গতিতে রান তুলেছেন। তাদের সামনে একেবারে অসহায় খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামরা। উল্টো আলগা বলে ব্যাটসম্যানদের রান করতে সাহায্য করেছেন তারা।

শুরুতে অবশ্য সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে খালেদ অল্পের জন্য ক্যাম্পবেলের উইকেট নিতে পারেননি। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন ক্যাম্পবেল। বল ব্যাট মিস করে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ক্যাম্পবেল। বল উইকেটের উপর দিয়ে যাওয়ায় ৮ রানে জীবন পান এ ব্যাটসম্যান।

প্রথম ৭ ওভারে ৪০ রান দিয়ে বসেন শরিফুল আর খালেদ। উইন্ডিজ যেখানে ৬৩ ওভার বল করেও স্পিনার আনেনি, সেখানে অধিনায়ক সাকিব নিজেই অষ্টম ওভারে হাত ঘুরাতে আসেন। একটি ব্রেক-থ্রুর আশায় ঘনঘন বোলিং পরিবর্তন করেন অধিনায়ক সাকিব, অফ স্পিনার মিরাজকে অ্যাটাকে নিয়ে আসেন, তবে লাভ হয়নি কিছুতেই।

আরও পড়ুন: বরিসের ওপর চাপ বৃদ্ধি

দ্বিতীয় দিনে বাংলাদেশ দল অবশ্যই চাইবে এখান থেকে ঘুরে দাঁড়াতে। কেননা দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে হারের পর সিরিজ বাঁচাতে চলমান এই ম্যাচে জয় ভিন্ন রাস্তা খোলা নেই সাকিবের দলের সামনে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

বাংলা চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে আজও উজ্জ্বল এক নাম সালমান শাহ। ক্যালেন্ডারের...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

বিসিবির বোর্ড সভা আজ, আসছে যেসব সিদ্ধান্ত

প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিস...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা