বরিস জনসন
আন্তর্জাতিক

বরিসের ওপর চাপ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান অলিভার ডাউডেন পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে তিনি বলেছেন, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: বিএনপি খুশি না

জানা গেছে, ওয়েকফিল্ড এবং টিভারটোনের উপনির্বাচনে হেরে গেছে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। ওয়েকফিল্ডে জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে টিভারটোনে জয় পেয়েছে লিবারেল ডেমোক্রেটস। আর একই দিনে দুটি আসনে হেরে যাওয়ার পর কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান অলিভার ডাউডেন পদত্যাগ করেছেন।

তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো পদত্যাগ পত্রে বলেছেন, বর্তমান কনজারভেটিভ পার্টির সরকার ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, এ কারণে দুটি আসন হারিয়েছেন তারা।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

দুটি আসন হারানো এবং দলের কো-চেয়ারম্যান পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব আরও নড়েবড়ে হয়ে পড়েছে। কয়েকদিন আগে তার নিজ দলের এমপিরা তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেছিল।সেই ভোটে কোনো মতে বেঁচে যান বরিস।

নিয়ম অনুযায়ী আগামী এক বছরের মধ্যে তার বিরুদ্ধে আর কোনো অনাস্থা ভোট আনতে পারবে না টরি এমপিরা। তবে তারা বরিসকে সরিয়ে দেওয়ার জন্য নিয়ম পরিবর্তন করতে পারেন। কারণ তার ওপর এখন আর আস্থা রাখতে পারছেন না দলটির বাকি সদস্যরা।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

এর আগে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপরও অনাস্থা ভোট হয়েছিল। তিনিও বরিসের মতো অনাস্থা ভোটে টিকে গিয়েছিলেন। তবে কয়েক মাস পর থেরেসা মে প্রধামন্ত্রিত্ব ছেড়ে দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা