রাজনীতি

বিএনপি খুশি না

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ আজ উচ্ছ্বসিত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু হওয়াতে সারা দেশ খুশি হলেও বিএনপি খুশি হয়নি। যারা এক সময় পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তারা আজ লজ্জিত। যারা একটা সময় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল, তারাও কিন্তু আজ উল্লাসিত।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানে প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। এটি তাদের রাজনৈতিক দৈন্যতা। এর মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে, তারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

পদ্মা সেতুর উদ্বোধনে নিজে অনুভূতি জানাতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, ছোটবেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ আমার অনুভূতি ঠিক সে রকম। বা তার চেয়েও বেশি। সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা