আম্পায়ার এখন জুতা বিক্রেতা!
খেলা

আম্পায়ার এখন জুতা বিক্রেতা!

স্পোর্টস ডেস্ক : একসময় নিয়মিত আম্পায়ারিং করেছেন। ছিলেন আইসিসি অ্যালিট আম্পায়ার প্যানেলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আম্পায়ার হিসেবে সুপরিচিত। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১৭০টি ম্যাচ তিনি পরিচালনা করেছেন। এমন সুন্দর ক্যারিয়ার হুট করেই থেমে যায় নিজের দোষে।

আরও পড়ুন: মাঠের বাইরেও তিনি অসাধারণ!

এক মডেলকে যৌন হয়রানি এবং ম্যাচ পাতানোর অভিযোগে কালিমালিপ্ত হয় তার জীবন। পাকিস্তানের সেই আম্পায়ার আসাদ রউফ এখন লাহোরের বাজারে জুতো বিক্রি করছেন।

আসাদ রউফের এই পরিণতির গল্প প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

২০০০ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত ৪৯টি টেস্ট, ৯৮টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন রউফ। কিন্তু বর্তমানে জুতোর দোকানেই কাটে তার দিনের বেশিরভাগ সময়। এমনকি যে ক্রিকেট খেলার সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক, সেই খেলাটির প্রতিও আর আগ্রহ নেই তার।

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

সাক্ষাৎকারে রউফ বলেছেন, 'জীবনে অনেক ম্যাচে আম্পায়ারিং করেছি। আর নতুন করে কিছু দেখার নেই। ২০১৩ সালের পর থেকে খেলার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। পুরোপুরি ক্রিকেট থেকে দূরে আছি। '

২০১২ সালে রউফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক মডেল। তিনি দাবি করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করেছিলেন রউফ। পরে আর বিয়ে করতে রাজি হননি।

রউফ সেই ঘটনা তখন অস্বীকার করেছিলেন। এখনো তিনি অস্বীকারই করছেন, 'মেয়েটি অভিযোগ করার পরের মৌসুমেও আইপিএলে আম্পায়ারিং করেছি। তবে এই ঘটনায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। '

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

রউফের জীবনে সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ২০১৬ সালে। তাকে পাঁচ বছর নির্বাসিত করেছিল বিসিসিআই। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল রউফের।

অভিযোগ ছিল, জুয়াড়িদের থেকে দামি দামি উপহার এবং টাকা নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে পর থেকেই ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে সরতে থাকেন রউফ। তাকে আন্তর্জাতিক ক্রিকেটেও আর ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।

অতীত ক্যারিয়ার নিয়ে রউফ বলেছেন, 'জীবনের সেরা সময় আইপিএলে কাটিয়েছি। ওই অভিযোগ নিয়ে এখন আর কিছু বলার নেই। বিসিসিআই নিজেরাই অভিযোগ করেছিল, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। আমি খুব খোলামেলাভাবে ক্রিকেটারদের সঙ্গে মিশতাম। ক্রিকেটার তো বটেই, তাদের স্ত্রীরাও বলত যে আমার সঙ্গ ক্রিকেটাররা উপভোগ করে। '

আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

লাহোরের নাডা বাজারে এখন জুতোর দোকান চালান রউফ। এই বাজারে সস্তায় কাপড়চোপড়, জুতা ও অন্যান্য পণ্য পাওয়া যায়। এমনকি কিছু দোকানে পুরনো পণ্যও বিক্রি করা হয়। নিজের দোকানেও পুরনো জুতা-কাপড় বিক্রি করেন রউফ।

রউফ বলেছেন, 'আমার কর্মচারীদের জন্য এই কাজ করি। ওদের সংসার যাতে চলে, সেটার চেষ্টা করি। কোনো লোভ নেই। অনেক টাকা দেখেছি জীবনে। আমার এক সন্তান বিশেষভাবে সক্ষম। আর একজন সদ্য আমেরিকা থেকে পড়াশোনা করে ফিরেছে। ওদের নিয়েই সময় কেটে যায়। '

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা