ছবি : সংগৃহিত
জাতীয়

বাইসাইকেলে বিশ্ব প্রচারনায় সাতক্ষীরার ৪ যুবক!

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: করোনাকালীন সময় থেকে মাক্স বিতরণ, স্বাস্থ্য সচেতনা, বৃক্ষ রোপন, পরিবেশ দূষন রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে শহরের বিভিন্ন স্থান-দোকান এবং পাড়া মহাল্লায় ডাস্টবিন স্থাপনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে সাতক্ষীরায় সকলের নজর কেড়েছে সেবা বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন: অস্ত্রের মুখে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি

এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের চার যুবক পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনামূলক প্রচারনা ও ৩৫টি দাবি সম্বলিত সর্তক বার্তার লিফলেট নিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাইসাইকেলের মাধ্যমে বিশ্ব প্রচারণায় মাঠে নেমেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) তারা যশোর বেনাপোল বন্দর দিয়ে বাইসাইকেলে করে প্রতিবেশি দেশ ভারত যাত্রার মাধ্যমে বিশ্ব প্রচারনায় মাঠে নামছে।

আরও পড়ুন: মুহুরী ও কহুয়া নদীর ভাঙ্গনে ১০ গ্রাম প্লাবিত

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান বিশ্ব প্রচারনায় অংশ নিতে যাওয়া সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাইক্লিস্ট সদস্য ও সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের পরিচালক সোলাইমান হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ আর্গনাইজেশনের অর্থ উপদেষ্টা এবং সাইক্লিস্ট টিম লিডার সেরাফিন মন্ডল, সেবা বাংলাদেশের মাহমুদ হাসান খান ও রবিউল ইসলাম।

বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতি রক্ষা, কার্বনডাই অক্সাইড নিঃসরণ এর সমাধান, পরিবেশ ও বায়ু দুষণ রোধে ঢাকনা যুক্ত ডাস্টবিন চাই, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত দেশ, তৃতীয় বিশ্বযুদ্ধ ও শিশু হত্যা বন্ধ, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ ৩৫টি দাবি সম্বলিত সর্তক বার্তা নিয়ে তাদের এই বাইসাইকেল বিশ্ব যাত্রা।

আরও পড়ুন: ১৫০০ গ্রাম গাঁজাসহ মানিকগঞ্জে আটক ১

প্রথমে তারা ভারত, নেপাল, ভুটান, পাকিস্থান, দুবাই, ইরান, তুর্কিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাইসাইকেলে প্রচারণা চালাবেন। ইতি পূর্বে তাদের ভিসা সম্পন্ন হয়েছে।

বাইসাইকেলে সর্তক বার্তা নিয়ে বিশ্ব প্রচারনা নিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম সহ বিভিন্ন সরকারি দফতর তাদেরকে প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা