বাংলাদেশর দ্বিতীয় টেস্ট
খেলা

বাংলাদেশর দ্বিতীয় টেস্ট

সান নিউজ ডেস্ক: সেন্ট লুসিয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। হারলে হোয়াইটওয়াশ, জিতলে সমতা- এমন ভবিতব্য মাথায় নিয়েই মাঠে নামছে সফরকারী দল।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ৭ উইকেটে। ফলে শুক্রবার শুরু হতে যাওয়া টেস্টে ভালো করতে মুখিয়ে সাকিব আল হাসানের দল। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। প্রথম টেস্টটি টেলিভিশনে সম্প্রচার না হলেও দ্বিতীয় ম্যাচ থেকে বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে।

অবশ্য নতুন টেস্ট হলেও সেই পুরনো চ্যালেঞ্জেরই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে ভালো বোলিংয়ের পরেও দারুণ কিছু করার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়। দুই ইনিংসে টপ অর্ডার ব্যাটাররা অসহায় আত্মসর্মপণ করেছেন।

বাংলাদেশ নামতে পারে দুটি পরিবর্তন নিয়ে। এনামুল হক বিজয় ও শরিফুল ইসলামকে দেখা যেতে পারে একাদশে। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজুর রহমান। রান খরায় থাকা মুমিনুল হকের এটি হতে পারে শেষ পরীক্ষা। ৮ বছর আগে সেন্ট লুসিয়ায় এনামুল নিজের শেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন। এরপর অন্য ফরম্যাটে খেললেও টেস্টে আর সুযোগ আসেনি। এবার ঘরোয়া ক্রিকেটে নিজেকে ছাড়িয়ে যাওয়া পারফরম্যান্স করে আবারও দলে সুযোগ পেয়েছেন। সুযোগ পেলে কাজে লাগাতে পারবেন কি না বলে দেবে সময়। এই দুজন ছাড়া একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।


অ্যান্টিগা টেস্ট বাংলাদেশের মানুষ টিভিতে দেখতে পারেনি। দেশীয় কোনো চ্যানেল খেলা দেখায়নি। তবে সম্প্রচার নিয়ে আকাশে যে কালো মেঘ ছিল সেটি কেটে গেছে। সেন্ট লুসিয়া থেকে বাকি সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। নিশ্চিতভাবে এটি দারুণ খবর। সম্প্রচারের কালো মেঘ কেটেছে, এবার ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান বৃষ্টি হবে তো?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন কুমার দাস (সহঅধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা