বৃষ্টি বাধায় থামলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ১ম দিনের খেলা
খেলা

ক্রিকেট ফিরেছে মাঠে

ক্রীড়া প্রতিবেদক:

করোনার সময়েই মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটন টেস্ট দিয়ে শুরু হয়েছে ক্রিকেট লড়াই। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে বৃষ্টির বাধায় ১ উইকেটে ৩৫ রান তুলে দিন শেষ হয়েছে ইংল্যান্ডের।

১১৭ দিন পর আবারো মাঠে টস করেছেন দুই অধিনায়ক ইংল্যান্ডের বেন স্টোকস এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার। স্বাস্থ্যবিধি মেনে মাঠে খেলেছেন দুই দলের ক্রিকেটাররাই। খেলেছেন দর্শকহীন স্টেডিয়ামে।

বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা দেরিতে হয় ম্যাচের টস। স্বাগতিক অধিনায়ক টস জিতে বেছে নেন ব্যাটিং।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ররি বার্নস ও ডম সিবলি নেমেছিলেন ওপেনিংয়ে। কেমার রোচের প্রথম ওভারটা কাটে কোন রান এবং কোন বিপদ ছাড়াই।

তবে দ্বিতীয় ওভারেই আউট হন সিবলি। গ্যাব্রিয়েলের চতুর্থ বলটা দিয়েছিলেন ছেড়ে। কিন্তু বল গিয়ে লাগে অফ স্টাম্পে। শূণ্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ডম সিবলি।

এরপর অবশ্য বৃষ্টিই বাধ সেধেছে কেবল ম্যাচে। আলোর স্বল্পতার কারণে দ্রুতই টি ব্রেক দেন আম্পায়াররা।

তখন পর্যন্ত ১৭ ওভার ৪ বল খেলে ১ উইকেটে ৩৫ রান তুলেছিল ইংল্যান্ড। বৃষ্টির কারণে আর শুরু হয়নি দিনের খেলা।

২০ রানে অপরাজিত আছেন বার্নস। সঙ্গী ওয়ান ডাউনে নামা জো ডেনলি দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন ১৪ রান নিয়ে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা