খেলা

সিরিজ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারছে না স্বাগতিক জিম্বাবুয়ে। সোমবার (৬ জুন) সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে আফগানরা। জিম্বাবুয়েকে উড়িয়ে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের মিশনে নামবে দলটি।

আরও পড়ুন: তামিম মিথ্যাচার করেছে!

হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ৫০ ওভারে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ২২৮ রান করে অলআউট হয়। জবাবে ইব্রাহিম জাদরানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও রহমত শাহর বড় ফিফটির সুবাদে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

বিশ্বকাপ সুপার লিগে ১১ ম্যাচে নয় জয়ে আফগানদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৯০ পয়েন্ট। টেবিলে তিন নম্বরে উঠে এসেছে তারা। সিরিজের শেষ ম্যাচেও জিতলে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি হবে রশিদ খান, মোহাম্মদ নাবিদের।

জিম্বাবুয়ের করা ২২৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ (৪)। শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ইব্রাহিম ও রহমত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

আগের ম্যাচে ৯৪ রান করা রহমত এবার ৮৮ রান করে আউট হয়ে যান। রহমত না পারলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিকই তুলে নেন ইব্রাহিম। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৬ চারের মারে ১২০ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ব্যাট থেকে আসে ১ রান।

এর আগে ইনোসেন্ট কাইয়া ৬৩, রায়ান বার্ল ৫১ ও সিকান্দার রাজা ৪০ রানের ইনিংস খেললে কোনোমতে ২০০ পেরোয় জিম্বাবুয়ের ইনিংস। আফগানদের সবচেয়ে সফল বোলার ফরিদ আহমেদ। এই বাঁহাতি পেসার ৫৬ রানে নেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট শিকার ফজল হক ফারুকী, মোহাম্মদ নবি ও রশিদ খান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা