নেইমারের পেনাল্টিতে জিতল ব্রাজিল
খেলা

নেইমারের পেনাল্টিতে জিতেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া এবং জাপানকে ধরাশায়ী করে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো ভাবেই সম্পন্ন করেছে ব্রাজিল। নেইমাররা এই জয়ে শতভাগ সাফল্য নিয়েই এশিয়া ট্যুর সম্পন্ন করলেন।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

সোমবার (৬ জুন) দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর জাপানকে তাদের মাঠেই হারিয়েছে সেলেসাওরা।

লাতিন আমেরিকান জায়ান্টদের কাছে জাপানের বিপক্ষে জয়টা অবশ্য সহজে ধরা দেয়নি। দুর্ভাগ্য, বাজে ফিনিশিং আর জাপানিজ রক্ষণের দৃঢ়তায় ম্যাচের জয়সূচক গোলটির জন্য ৭৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। তবে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে নেইমারের লক্ষ্যভেদে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তিতের দল।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

সোমবার জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটেও আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। তবে জাপানিজ গোলরক্ষককে প্রায় ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগ এবং গোলরক্ষককে তটস্থ রাখে ব্রাজিল, কিন্তু গোল ধরা দিচ্ছিল না। ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেইমারের ডান পায়ের অসাধারণ বাঁকানো শট দারুণ দৃঢ়তায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুইশি গোনদা। ৪০ মিনিটে রাফিনহার ফ্রি-কিক অল্পের জন্য বাঁ দিকের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

অবশেষে দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে পরম আরাধ্য গোলের দেখা পায় ব্রাজিল। বক্সের ভেতর রিচার্লিসনকে ধাক্কা মেরে ফেলে দেন জাপানিজ মিডফিল্ডার ওয়াতারু এনদ।

ইরানি রেফারি আলিরেজা ফাঘানি পেনাল্টির সিদ্ধান্ত দিতে একেবারেই সময় নেননি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় জাপানি গোলরক্ষক সুইশিকে ভুল দিকে পাঠিয়ে জয়সূচক গোলটি করেন নেইমার।

আরও পড়ুন : রাশিয়ার ৩১ হাজারের বেশি সেনা নিহত

নেইমার এই নিয়ে দুই ম্যাচে পেনাল্টি থেকে ৩ গোল করলেন। গত ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও স্পট কিক থেকে দুইবার বল জালে জড়িয়েছিলেন তিনি। এই জয়ে জাপানের বিপক্ষে ব্রাজিলের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রইল।

১৩ ম্যাচ খেলে এশিয়ার দেশটির বিপক্ষে এটি ব্রাজিলের ১১তম জয়, অপর দুটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে ৯ ম্যাচ পর হারের মুখ দেখল জাপান। নিজেদের আগের প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা