খেলা

ইংল্যান্ড দলে বাংলাদেশি তরুণ!

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। ৩৮তম ওভারে ম্যাথিউ পটসের জায়গায় বদলি হিসেবে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ। নামহীন জার্সিতে মাঠে নামা যুবক আর কেউ নন, তিনি বাংলাদেশেরই ছেলে রবিন জেমস দাস!

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে উচ্ছ্বাস

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের ইংল্যান্ড দলে ‘বাংলাদেশি’ রবিন দাসের নাম ছিল না। কিন্তু তিনি যখন ফিল্ডিংয়ে নামেন, তখন একাদশে সুযোগ না পাওয়া দুই ক্রিকেটার হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন মাঠে ফিল্ডিং করছিলেন। এমন সময় ৩৮তম ওভারটি করতে গিয়ে ম্যাটি পটস ব্যথা পেলে শুশ্রূষার জন্য ড্রেসিংরুমে যান। সে সময় দলের বাইরে থেকেও আপৎকালীন পরিস্থিতিতে ফিল্ডিংয়ে নামতে হয় রবিন দাসকে। একইভাবে অতিরিক্ত হিসেবে ফিল্ডিং করেন এসেক্সের আরেক তরুণ ক্রিকেটার নিখিল গোরান্টলাও।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বাংলাদেশী বাবার ছেলে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। তবে তার শিকড় বাংলাদেশে, বাবার জন্ম সিলেটের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ইংল্যান্ডের ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তিনি খেলেন এসেক্সের হয়ে।

তবে বয়সভিত্তিক দলে তিনি আলো ছড়িয়েছেন বেশ। ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ২০০ রান করেছেন তিনি। এসেক্সের দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে রবিন দাস খুব অপরিচিত কেউ নন। ২০২০ সালের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে রবিনের নাম ছিল। পরে অবশ্য খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে এই রবিন এসেক্সের ‘একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার’ সম্মান পান।

আরও পড়ুন: ঢাবি গণতান্ত্রিক মূল্যবোধের লালনকেন্দ্র

এসেক্সের ক্রিকেট বোর্ডের পরিচালক জাওয়ার আলি বলেছেন, ‘ভাল লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

এসেক্স কাউন্টি ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যানে’র দায়িত্ব পালন করায় রবিন দাস ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে অভিনন্দন জানিয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা