খেলা

ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার গান গেয়ে জয় উদযাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

আরও পড়ুন:

জানা গেছে, ইউরোপ চ্যাম্পিয়নদের হারানোর মধ্য দিয়ে লিওনেল স্কালোনির দলের মুকুটে যোগ হলো নতুন পালক। এরপরই শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনা ফুটবল দলের এই উচ্ছ্বাস মাঠ গড়িয়ে ড্রেসিংরুমে যেন আরও তীব্রতা বেড়েছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’

আরও পড়ুন:

আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। শুধু কি তাই? মন্তব্য করেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও!

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে। যেখানে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার। তারপরও এই কমেন্টের পর সম্পর্কে ভাটা পড়বে কি-না কে জানে!

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা