কাগজে কলমে আশা বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচ জেতার বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের সামনে (ছবি: সংগৃহীত)
খেলা

আশা বাঁচিয়ে রাখল কলকাতা

ক্রীড়া ডেস্ক: এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। তবে কাগজে কলমে আশা বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচ জেতার বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের সামনে। সেই জয়ের একটি পেয়েছে মুম্বাইকে বিধ্বস্ত করে। সোমবার রাতের ম্যাচে রোহিত শর্মার দলকে ১১৩ রানেই গুটিয়ে দিয়ে ৫২ রানের বড় জয় তুলে নেয় নাইটরা।

১২ ম্যাচে এটি তাদের পাঁচ নম্বর জয়। এতে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল। তিন আর চারে থাকা দুই দলই তাদের চেয়ে ২ জয় নিয়ে এগিয়ে আছে। অর্থাৎ বাকি দুই ম্যাচে জিতলে প্লে-অফের আশা বেঁচে থাকবে কলকাতার।

এদিকে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এদিন ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইশান কিশান (৪৩ বলে ৫১) ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। রোহিত শর্মা করেন মাত্র ২ রান। ১৭.৩ ওভারে ১১৩ রানেই থামে মুম্বাই।

কলকাতার প্যাট কামিন্স ২২ রানে ৩টি আর আন্দ্রে রাসেল সমান রান খরচায় নেন ২টি উইকেট।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এর আগে জাসপ্রিত বুমরাহর ক্যারিয়ারসেরা বোলিংয়ের (৫/১০) পরও ভেঙ্কটেশ আয়ার ও নিতিশ রানার মাঝারি দুটি ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় কেকেআর।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা