দিল্লিকে এক কথায় উড়িয়ে দিয়েছে চেন্নাই (ছবি: সংগৃহীত)
খেলা

চেন্নাইয়ের হ্যাটট্রিক জয়

ক্রীড়া ডেস্ক: নিজেদের এগারোতম ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেয়েছে এবারের আইপিএলে ধুঁকতে থাকা চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাহিন্দ্রা সিং ধোনির দল। এ নিয়ে এবারের আইপিএলে ধোনির নেতৃত্বে ফিরে হ্যাটট্রিক জয় পেয়েছে চেন্নাই। পর পর দুই ম্যাচ জেতা দলটি এ ম্যাচে দিল্লিকে এক কথায় উড়িয়ে দিয়েছে। ৪৯ বলে সাতটি চার ও পাঁচ ছক্কার মারে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে।

এদিন মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লির সামনে ৬ উইকেটে ২০৯ রানের পাহাড়সম টার্গেট দেন চেন্নাই। বিশাল টার্গেট তাড়া করতে নেমে মিচেল মার্শের ২০ বলে ২৫, ডেভিড ওয়ার্নারের ১২ বলে ১৯, রিষভ পন্তের ১১ বলে ২১ আর শেষ দিকে শার্দুল ঠাকুরের ১৯ বলে ২৪ রানের ইনিংসে দিল্লির ম্যাচ বাঁচেনি। ম্যাচের ১৪ বল বাকি থাকতেই অলআউট হয় রিকি পন্টিংয়ের শিষ্যরা।

অপরদিকে চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ৪ ওভারে ১৩ রান খরচা করে ৩ উইকেট নেন। এছাড়া মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, ডোয়াইন ব্রাভো দুটি করে আর মহেশ থিকসানার শিকার হয় অপর উইকেটটি।

প্রথম ইনিংসে চেন্নাইয়ের কিউই ব্যাটার ডেভন কনওয়ে রীতিমত ঝড় তোলেন মাঠে। ৪৯ বলে তিনি খেলেন ৮৭ রানের টর্নেডো গতির ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এদিকে আইপিএলের এবারের আসরে নতুন দল লখনৌ পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট ১৬। লখনৌয়ের মতো সমান ১১টি করে ম্যাচ খেলে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে গুজরাট টাইটান (১৬ পয়েন্ট) ও রাজস্থান রয়্যালস (১৪ পয়েন্ট)। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া পাঁচে আছে দিল্লি, ছয়ে হায়দারাবাদ, সাতে পাঞ্চাব, আটে নম্বরে চেন্নাই, নয় নম্বরে কলকাতা এবং ১০ নম্বরে অর্থাৎ তলানিতে আছে মুম্বাই।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা