কাতার বিশ্বকাপ (ছবি: সংগৃহীত)
খেলা

বিশ্বকাপের উদ্বোধনী প্রথা ভাঙল ফিফা

ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ উদ্বোধনী ম্যাচে খেলার রীতি থাকলেও এবার তা হচ্ছে না। স্বাগতিক কাতারই এবার নেই উদ্বোধনী ম্যাচে। এর কারণে ২০০৬ সাল থেকে প্রথম ম্যাচে আয়োজক দেশের খেলার যে প্রথা চলছিল তা ভাঙছে ফিফা।

রবারের কাতার বিশ্বকাপ শুরু হবে সেনেগাল-নেদারল্যান্ডস এর ম্যাচ দিয়ে। এই দুটি দেশ ছাড়া ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক কাতার ও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

ফিফার পরিবর্তিত সূচিতে বলা হয়, সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ বিশ্বকাপ। এই বিষয়ে সংবাদমাধ্যম ইএসপিএন সম্পাদক ডেল জনসন এক টুইটে লিখেন, ‘২০০২ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের সেই উদ্যম কি সেনেগাল ২০২২-এ ফিরিয়ে আনতে পারবে?’

অপরদিকে উদ্বোধনী ম্যাচটি হবে দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টায়। আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আল-বায়াত স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

উদ্বোধনী ম্যাচে কাতারকে না রাখার বিষয়টি ব্যাখ্যা করে ডেল জনসন বলেন, ফিফা সূচি পাল্টেছে টিভি দর্শকদের কথা মাথায় রেখেই। কারণ স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হলে ইকুয়েডরের দর্শকদের সেটি টিভিতে দেখতে সুবিধা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা