নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)
খেলা

‘জানিয়ে দাও খেলাতে আগ্রহ নেই’

ক্রীড়া প্রতিবেদক: দুবাই যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সাকিবের বক্তব্য নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, সাকিবের আগ্রহ না থাকলে খেলবে না, তা বোর্ডকে জানিয়ে দিলেই হয়।

সোমবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে রবিবার রাতে দুবাই যাওয়ার আগে সাকিব সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না সাকিব। আফগানিস্তানের সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজটিও তিনি এনজয় করতে পারেননি। তার মানসিক এবং শারীরিকভাবে কিছুটা বিশ্রাম দরকার।

এদিকে কয়েক কদিন আগে বোর্ড সভাপতি জানিয়েছিলেন, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।

সাকিবের এমন সিদ্ধান্তে বিসিবি বিব্রত বা বিচলিত নয় বলে জানিয়ে পাপন ক্ষুব্ধ স্বরে বলেন, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক এবং শারীরিকভাবে ডিস্টার্ব।’

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

তিনি বলেন, ‘সাকিবের যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে এভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া কেন! ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। টিম ডিরেক্টর সুজনের সঙ্গে কথা বলতে পারতে। তা না করে হঠাৎ এভাবে চমক দেওয়া কেন!’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা