ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১৭- মেক্সিকো-২০২২
খেলা

ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১৭

স্পোর্টস ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর ফুটবল সাক্ষী হয়েছে এক কালো দিনের। শনিবার (৫ মার্চ) দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে সংঘর্ষে জড়ান সমর্থকরা। এতে অন্তত ১৭জন মারা গেছেন।

আরও পড়ুন: সাঙ্গুর তীরে মিলল গু‌লি‌বিদ্ধ চার লাশ

সংবাদটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও। তারা জানিয়েছে, লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানাচ্ছে তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন।

এই সময়ে তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে হারাতে জনসনের ৬ দফা

মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দায়ী ব্যক্তিদের।

আরও পড়ুন: নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান

তিনি আরও বলেছেন, লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা