আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

বাংলাদেশের সামনে আত্মবিশ্বাসী আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। টি স্পোর্টস ও গাজী টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় শেষে টাইগার ক্রিকেটাররা এবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। অভিজ্ঞ ও বিপিএলে ভালো পারফর্মারদের প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে এবারের টাইগার স্কোয়াড।

অপরদিকে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ সুপার লিগের অংশ হওয়ার কারণে এ সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ জিততে পারলেই সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে এক নম্বরে পৌঁছে যাবে তামিম ইকবাল বাহিনী। আর সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে টেবিলের ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

আফগান সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তামিমরা। তবে এর আগে এই তিন ম্যাচে বাংলাদেশের ৩০ পয়েন্ট প্রয়োজন, কারণ দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি ম্যাচ জেতা তাদের জন্য নি:সন্দেহে অনেক বেশি কঠিন হবে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ এ পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচ খেলে আটটিতে জয় পেয়েছে। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন: নেতৃত্বের ভাবনায় নেই সাকিব

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড :
হাশমত শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমত ওমরজাই, ফরিদ আহমাদ, ফজল হক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও মালিক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা