সাকিব আল হাসান
খেলা

নেতৃত্বের ভাবনায় নেই সাকিব

স্পোর্টস ডেস্ক: সদ্য পর্দা উঠা বিপিএলের ৮ম আসরটা দুর্দান্ত কেটেছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ৪ বার টুর্নামেন্ট সেরা হয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

ফরচুন বরিশাল ফাইনালে হেরে গেলেও ব্যাটিংয়ে ২৮৪ রানের সঙ্গে বোলিংয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। তবে দলীয় ব্যর্থতায় ম্লান হয়ে গেছে সাকিবের ব্যক্তিগত অর্জন।

সাকিব আল হাসান নিজের অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে দারুণভাবে বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। দলটাও ট্রফির মঞ্চে লড়েছে। গুঞ্জন উঠেছে আবারও সাকিবকে জাতীয় দলের নেতৃত্বে ফেরানোর।

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিপিএল ফাইনালের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, এখনই নেতৃত্বের ভাবনায় নেই এ অলরাউন্ডার।

সাকিবকে আবারও অধিনায়ক করা হবে কিনা জানতে চাইলে পাপন জানান, ‘এটা এখন বলার সময় না। এটা এখন বলার প্রশ্নই ওঠে না। এখন আমাদের আরেকটা সিরিজ শুরু হচ্ছে।’

গতকাল মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিপিএলে সাকিবের নেতৃত্ব গুণ তাকে মুগ্ধ করেছে।

কিন্তু বর্তমানে তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক আছেন। সেখানে পরিবর্তনের চিন্তা নেই বিসিবির। টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-২০ তে মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।

সুজন গতকাল আরও জানিয়েছেন, ‘আমি মনে করি সাকিব ভালো অধিনায়ক। তবে এখন যারা আছে তারা যে খারাপ তাও না। মাহমুদউল্লাহ অধিনায়ক হিসেবে ভালো। তামিমেরও ক্রিকেট জ্ঞান খুবই ভালো আছে।

তিনি আরও জানান, সাকিব হয়তো খুব ভালো করছে। এই টুর্নামেন্টটা তো আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি। বরিশালকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ১৪৩-১৪৫ রান ডিফন্ড করা সহজ কাজ নয়। সাকিব ক্লাস অধিনায়ক।’

বাংলাদেশের নেতৃত্বে সাকিবের ফেরার সম্ভাবনা কম। তামিম-রিয়াদদের বঞ্চিত করতে চায় না বিসিবি।

সুজন বলেন, ‘প্রতিটি অধিনায়কের সঙ্গে বিসিবির কোনো কমিটমেন্ট আছে অবশ্যই। তখন হয়তো লম্বা সময়ের কথা হয়েছিল। আপনি কীভাবে তামিমকে বঞ্চিত করবেন?

তামিম যে খারাপ করছে তা তো না। ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। তামিমের যে গেইম সেন্স নাই তা তো না। তামিমের ক্রিকেট জ্ঞান খুবই ভালো।’

আরও পড়ুন: অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই

বিসিবির এ পরিচালক আরো বলেন, ‘আমাদের টি-২০ দল যেমন, আপনি মাহমুদউল্লাহর ওপর দোষ চাপিয়ে দিতে পারবেন না। সাকিবের মধ্যে কোথাও একটা এক্স ফ্যাক্টর আছে, জুয়া খেললে সেটাতে সফল হয়ে যায়।’

প্রসঙ্গত, ২০১৯ সালে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হয়ে টেস্ট ও টি-২০ তে বাংলাদেশের অধিনায়কত্ব থেকে ছিটকে পড়েন সাকিব।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা