শচীন টেন্ডুলকার ও লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)
খেলা

মেসির সঙ্গে মিল খুঁজলেন শচীন

স্পোর্টস ডেস্ক: একদিকে ক্রিকেটের ঈশ্বর, অন্যদিকে ফুটবলের মহাতারকা। দুই অঙ্গনে দুজনই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এবার ক্রিকেট ঈশ্বর ভারতের শচীন টেন্ডুলকার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে নাকি নিজের মিল খুঁজে পেয়েছেন।

সম্প্রতি মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গারকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাতকারে শচীন বলেন তার ব্যক্তিগত ও খেলোয়াড়ী জীবনের নানা ঘটনা। সেখানেই এই ব্যাপারটি জানা যায়।

গত এক যুগ ধরে ফুটবলবিশ্ব শাসন করে যাওয়া লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত। দুজনের মধ্যে কে সেরা- সেই বিতর্ক এক যুগ ধরে চলেও আসছে; আরও বহু যুগ চলবে। টেন্ডুলকারকেও প্রশ্ন করা হয়েছিল যে, মেসি বা রোনালদোর মধ্যে কাকে তার বেশি পছন্দ? জবাবে শচীন বলেন, মেসির সঙ্গেই আমার মিল বেশি আছে। তবে মিলের বিষয়গুলো খোলাসা করে বলেননি টেন্ডুলকার।

অনেক ক্রিকেটবোদ্ধাই টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা করে থাকেন। কোহলি একদিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন বলেও ভবিষ্যদ্বাণীও শোনা যায়। দুজনের মধ্যে কে ভালো ক্রিকেটার- এমন প্রশ্নে শচীন যে জবাব দিয়েছেন, তাতে প্রতিপক্ষের ঘুম নিশ্চিত উড়ে যাবে।

আরও পড়ুন: পঞ্চপাণ্ডব ছাড়াই চ্যালেঞ্জ জিতলেন নাফিসা

শচীন বলেন, দুজন একই দলে খেললে কেমন হয়! একবার ভাবুন তো, ভারতীয় দলে একসঙ্গে খেলছেন শচীন আর কোহলি! একইসঙ্গে শচীন জানান, নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে যখন ড্রেসিংরুমে বসে কাঁদছিলেন; কোহলি এসে তার বাবার দেওয়া একটি ফিতা শচীনকে উপহার দিয়েছিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা