খেলা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তলানিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলো ভারত। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করলে তাতে ইংল্যান্ডকে টপকে ভারত এখন এক নম্বরে। দুইয়ে নেমে এসেছে ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতের রেটিং পয়েন্ট এখন ২৬৯। সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। কারণ ভগ্নাংশের ব্যবধানে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। সমান পয়েন্ট থাকা দুই দলই সমান ৩৯ ম্যাচ খেলেছে।

পাকিস্তান ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে তিনে, নিউজিল্যান্ড ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে আর ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার দাপুটে জয়

২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। তারপরেই রয়েছে আফগানিস্তান ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে।

সমান ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ রয়েছে যথাক্রমে নয় ও দশ নম্বর অবস্থানে। বাংলাদেশ থেকে ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় লঙ্কানরা নয় নম্বরে। আর বাংলাদেশ ভগ্নাংশের ব্যবধানে সামান্য পিছিয়ে থাকায় রয়েছে দশে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা