সাকিব আল হাসান-অমিতাভ রেজা-২০২২
খেলা

প্রেস কনফারেন্স বাদ, শুটিংয়ে সাকিব

স্পোর্টস নিউজ: প্রায় এক মাস ধরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসর।

এদিকে ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার( ১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের সূচি রেখেছিল বিসিবি। সঙ্গে অফিসিয়াল ফটোসেশন এবং প্রেস কনফারেন্স।

অত্র অনুষ্ঠানে নিয়মানুযায়ী উপস্থিত থাকার কথা ফাইনালে মুখোমুখি দুই দলের অধিনায়কের। তবে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস হাজির হলেও অনুপস্থিত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

ফরচুন বরিশালের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। এজন্য অনুশীলনে আসেননি, উপস্থিত হতে পারেননি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তার পরিবর্তে নুরুল হাসান সোহান সামলালেন এ দায়িত্ব।

তবে সোহান জানালেন ভিন্ন কথা, হোটেল থেকে মাঠে ফেরার পথে সাকিবকে জিমে দেখে এসেছেন তিনি। সাকিব যে অসুস্থ, সে খবর নেই সোহানের কাছে।

জানা যায়, নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব। পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীযয়ের বিজ্ঞাপনের শুটিং করেন তিনি।

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি।

তবে নিয়ম অুনযায়ী, কেউ টিম হোটেলের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

আরও পড়ুন: ইমোতে প্রেম, ঢাকায় ধর্ষণের শিকার

অপরদিকে, বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়েছে, সাকিব হোটেলের বাইরে গিয়েছেন এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই।

প্রসঙ্গত, সাকিবের ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অনুপস্থিত ছিলেন সাকিব।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা