ধর্ষ ণের অভিযোগে আটক শুভ-আল আমিন
অপরাধ

ইমোতে প্রেম, ঢাকায় ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পরিচয় হয় মো. মনির হোসেন শুভর সাথে। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক । একে অপরের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ।

এদিকে প্রেমিক শুভ বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১২ ফেব্রুয়ারি (শনিবার) পটুয়াখালী থেকে ওই তরুণীকে ডেকে নিয়ে আসে ঢাকায়।

ঢাকায় আসার পর প্রথমে মনির হোসেন শুভ ও তারপর তার বন্ধু আল আমিন ওরফে বিল্লাল তাকে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন শুভসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। গতকাল ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রমনা বিভাগের একাধিক টিম অভিযুক্ত আল-আমিন ও সবুজকে আটক করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ্।

শাহেন শাহ্ বলেন, ঢাকার লালবাগের মনির হোসেন শুভর সঙ্গে কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো কলের মাধ্যমে পরিচয় হয় পটুয়াখালীর তরুণীর।

পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরপর শুভ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখায় এবং ঢাকায় আসার কথা বলে।

শুভর কথায় রাজি হয়ে গত ১২ ফেব্রুয়ারি পটুয়াখালী থেকে ঢাকায় আসে ওই তরুণী। লঞ্চে করে ঢাকায় আসলে সদরঘাট থেকে শুভ মেয়েটিকে লালবাগ কেল্লা মোড়ে আসতে বলে। এরপর শুভ তরুণীকে লালবাগের একটি বাসায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রথম দিনেই শুভ ওই তরুণীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর শুভর বন্ধু আল আমিন ওরফে বিল্লাল নামের এক যুবকের সঙ্গে তরুণীর পরিচয় করিয়ে দেয় শুভ।

রাতে শুভর বাসায় থাকা যাবে না বলে তরুণীকে আল আমিনের বাসায় থাকতে বলে। পরে আল আমিন তরুণীকে নিয়ে তার বাসাবোর বাসায় যায়।

আল আমিনের বাসায় গিয়ে তরুণী দেখে সে একটি মেস বাসায় থাকে। সেই বাসায় আল আমিন ছাড়া আর কেউ নেই। এরপর মেয়েটির মনে সন্দেহ হতে থাকে।

শুভকে ফোন করে মেয়েটি কান্নাকাটি করে বলে, এই মেস বাসায় কেন পাঠালে আমাকে। এরপর আল আমিনও তরুণীকে ধর্ষণ করে। ওই মেসে সবুজ নামে এক যুবক আসে। সেও মেয়েটিকে ধর্ষণ চেষ্টা করে তবে তার বাধার কারণে পারেনি।

এডিসি শাহেন শাহ্ বলেন, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি আল আমিনের মেসে গিয়ে প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভ তরুণীকে পটুয়াখালী ফিরে যেতে অনুরোধ করে।

কিন্তু মেয়েটি তখন বলে, কেন আমাকে বিয়ের কথা বলে ঢাকায় নিয়ে এলে। এ সময় শুভ ও আল আমিন দুজন মিলে মেয়েটিকে মারধর করে।

এরপর আল আমিনকে দিয়ে শুভ ভুক্তভোগীকে রিকশায় পাঠিয়ে দেয়। আল আমিন টিএসসিতে এসে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তরুণীটি ঢাকা মেডিকেলে আসে।

আরও পড়ুন: ঐতিহাসিক ম্যাচ জিতে স্মরণীয় বসুন্ধরা

ভিকটিম তরুণীটির বক্তব্যের সঙ্গে আটকদের কথার মিল রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়াও ভিকটিম আরও দুজনের নাম বলতে পারেনি। তাদেরকে আটক করতে অভিযান চলছে।

শাহেন শাহ্ বলেন, মেয়েটির সঙ্গে আমাদের কথা হয়েছে। আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো আছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা