বিপিএল-২০২২
খেলা

কুমিল্লা-বরিশালের শিরোপার লড়াই বিকেলে

স্পোর্টস ডেস্ক: প্রায় এক মাস ধরে চলা ক্রিকেট মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) ৮ম আসরের ব্যাটার-বোলারদের লড়াইয়ের সমাপ্তির শেষ ঘণ্টা বেজে গেছে। যা শুরু হয়েছিলো গত ২১ জানুয়ারির পর্দা ওঠার মাধ্যমে।

আজ ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মাঠে গড়াবে টুর্নামেন্টর মেগা ফাইনাল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

এবারের ফাইনালে মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের পূর্বের ৭ টি আসরের ২ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। বরিশাল অবশ্য নিয়মিত নয়। তিন মৌসুম পর এবার বিপিএলে প্রত্যাবর্তন হয়েছে তাদের। এর আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

এবারের আসরে অবশ্য দুর্দান্ত ছন্দে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ভারসাম্যপূর্ণ দলটি সাফল্যের ছাপ রাখছে মাঠের ক্রিকেটে।

এদিকে কুমিল্লাকে ৩য় শিরোপার স্বাদ দিতে চান দলটির অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।

তিনি জানিয়েছেন, ‘এর আগে কুমিল্লা ২ বার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি এবারও আমরা একই প্রক্রিয়ায় যাবো। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায় ছিলাম, কি করবো না করবো। কিন্তু যেভাবে কামব্যাক করেছি আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে।’

এবারের ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না বরিশালের নিয়মিত অধিনায়ক সাকিব। তার পরিবর্তে দায়িত্বভার নিয়েছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

ফাইনাল নিয়ে প্রতিক্রিয়া সোহান জানান, ‘আমরা ভালো ছন্দে আছি। একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’

এ ম্যাচে স্পটলাইট থাকবে ২ দলের হেড কোচের উপরে। বলা হচ্ছে খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিনের কথা। সুজন ফরচুন বরিশালের কোচ আর সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দুজনই ক্রিকেটার গড়ার কারিগর।

বাংলাদেশের ক্রিকেটের অনেক তারকা তাদের কাছে হাতেখড়ি নিয়েছেন। ফাইনালে মুখোমুখি দেখার আগে সালাউদ্দিন জানিয়েছেন, তাদের লড়তে হবে সুজনের মাথার সঙ্গে।

অপরদিকে খালেদ মাহমুদ সুজনের মতে, সালাউদ্দিন অনেক বড় মানের কোচ, ভালো পরিকল্পনা করেন।

সালাউদ্দিন বলেন, ‘সুজন ভাই বিপিএলে বেশিরভাগ সময় ফাইনালের ডাগআউটে ছিলেন। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে। তাদের দলটা কিন্তু শুরুতে ওত ভালো হয়নি। তারা খুব ভালোভাবে ফিরেছে।

সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো। অবশ্যই সুজন ভাইয়ের মাথার সঙ্গেও আমাদের খেলতে হবে।’

আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত উপহার দিতে চান নিগার

সুজন বলেন, ‘আমি মনে করি সালাউদ্দিন বড় মানের কোচ, গুড থিংকার। ভালো কিছু চিন্তা করে ক্রিকেট নিয়ে, ভালো টিম বানায়। খেলার পরিকল্পনা ভালো করে। আমিও চেষ্টা করি সেরকম করতে। কাল সেরা দলটা জিতবে।’

বিপিএল ৮ম আসরের এই মহারণে কাকে টপকিয়ে চূড়ায় বসবেন কে? কাদের মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? এজন্য অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ক্রিকেট সমর্থকদের।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা