ক্রিকেট বাঁচাতে আইন
খেলা

ফিক্সিং ফৌজদারি অপরাধ

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটে ম্যাচ কিংবা স্পট ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গন্য করে আইন সংশোধনের অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক ইমরান খান। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এহসান মানি ও ইমরান খানের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে। নতুন আইন অনুযায়ী কারো বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ প্রমান হলে তাকে জেল খাটতে হবে।

তবে অপরাধ বিচারে শাস্তির পরিমান কি হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। বর্তমান আইন অনুযায়ী ফিক্সিং ইস্যুতে বিভিন্ন মেয়াদে খেলোয়াড় বা কর্মকর্তাদের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন এন্ড সিকিউরিটি ইউনিটকে যে কোন ক্রিকেটারের সম্পদের উতস এবং প্রয়োজনে যে কোন স্থান তল্লাশির ক্ষমতাও দেয়া হচ্ছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা