ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ
খেলা
গোললাইন বিতর্ক

ম্যান সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

১০০ দিন স্থগিত থাকার পর দর্শকশূণ্য মাঠে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় আসর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। গত রাতের প্রথম ম্যাচে আলোচনায় ছিল গোললাইন বিতর্ক। আর পরের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ছিল ম্যানচেস্টার সিটির দূর্দান্ত ৩-০ গোলের জয়। করোনা ভাইরাসের কারণে এই বিরতির পর খেলা শুরুতে আরো আলোচনায় ছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি। যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে জর্জ ফ্লয়েড হত্যার বিচার চেয়েই এই লেখা পড়া জার্সি পড়ে হাটু গেড়ে ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন খেলোয়াড়রা এবং কোচিং স্টাফ।

ম্যাচে আর্সেনালের বিপক্ষে শুরু থেকেই দূর্দান্ত ছিল ম্যানচেস্টার সিটি। এগিয়ে যেতে পারতো তারা ৪ মিনিটেই। কেভিনের ফ্রি কিক থেকে থেকে দলকে বাঁচান গানার গোলরক্ষক লেনো। ৩৫ মিনিটে আবারো ত্রাতা হন লেনো। এবার ফেরান স্টার্লিংয়ের শট। ম্যান সিটি প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। রহিম স্টার্লিং লিড এনে দেন দলকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের লুইস দেখেন লাল কার্ড। পেনাল্টি পায় ম্যান সিটি। ব্যবধান দ্বিগুণ করেন কেভিন।

ম্যান সিটির তৃতীয় গোলটি আসে যোগ করা সময়ে। বদলি ফিল ফডেন করেন তিন নম্বর গোলটি।

ম্যাচে দুই দলই পাচজন করে খেলোয়াড় বদলি করেন ম্যাচে। জয়ে দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬০। আর ৪০ পয়েন্ট নিয়ে নয় নম্বরেই আছে চেলসি।

আর করোনা বিরতি থেকে ফেরা অ্যাস্টন ভিলা ও শেফিল্ডের গোলশূণ্য ড্র ম্যাচে আলোচনায় ছিল গোললাইন বিতর্ক। ৪২ মিনিটে নরউডের ফ্রি কিক ফিরিয়ে দিন ভিলা গোলরক্ষক ওরিয়ান। টিভি রিপ্লেতে বল গোললাইন পেরিয়েছে এমনটা পরিষ্কার দেখা যায়। শেফিল্ড ফুটবলারদের দাবিতে ভিএআর দেয় রেফারি। তবে গোললাইন প্রযুক্তিতে গোলের কোন সিগন্যাল পাওয়া যায়নি।

অবশ্য পরে ভিএআর অপারেটর হক আই প্রযুক্তির ভুল হয়েছে বিবৃতি দিয়ে গোলের সিদ্ধান্ত না দেয়ার জন্য ক্ষমা চান। অবশ্য তাতে ম্যাচের ফলাফলে কোন পরিবর্তন হয়। ম্যাচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠলো শেফিল্ড। আর অ্যাস্টন ভিলা আটকে রইলো অবনমনের খড়গ শংকাতেই।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা