ইউরো ২০২০ শুরুর সিদ্ধান্ত
খেলা
১২ ভেন্যুতেই টুর্নামেন্ট

ইউরো ২০২০ সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক:

ইউরো ২০২০-এর সূচি চূড়ান্ত করেছে উয়েফা। ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এবারের টুর্নামেন্ট। আগের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ভেন্যুতেই হবে ম্যাচগুলো। উয়েফা নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

করোনা ভাইরাসের প্রভাবের কারণে মার্চ থেকে পিছিয়ে আনা হলো এই টুর্নামেন্ট। ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৪টি দল। প্রতি গ্রুপের সেরা দুই এবং চারটি গ্রুপের সেরা তৃতীয় দল খেলবে শেষ ষোলতে। নক আউট পর্বের খেলা শুরু হবে ২৬ জুন থেকে।

২ ও ৩ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টার ফাইনাল, শেষ আটের দ্বিতীয় ম্যাচ জার্মানীর মিউনিখে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজারবইজানের বাকুতে এবং চতুর্থ ম্যাচটি হবে ইতালির রোমে।

৬ ও ৭ জুলাই দুটি সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে লন্ডনে। এরপর ১১ জুলাই লন্ডনের ফাইনাল দিয়েই শেষ হবে ইউরো ২০২০।

ইতোমধ্যেই যারা ইউরোর টিকেট কিনেছে তাদের জন্য ফেরত দেয়ার সুযোগও আছে। ১৮ থেকে ২৫ জুনের মধ্যে euro2020.com/tickets ঠিকানায় টিকেট ফেরত দেয়া যাবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা