খেলা

তাসকিনদের শাসন করে প্রথম দিনটা কিউইদের

সাননিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগার বোলাররাই মূলত জিতিয়েছেন মাউন্ট মঙ্গানুই টেস্ট। ইতিহাস গড়া সেই জয়ের পর অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন এমন কথাই। এবার সেই বোলাররা দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সমর্থকদের চরম হতাশ করলেন।

সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াই যেন কাল হলো বাংলাদেশের। প্রথম দিন শেষে মাত্র এক উইকেটেই ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ব্ল্যাকক্যাপসরা।

এদিন বোলাররা একদমই নিজেদের মেলে ধরতে পারেননি, এটা যেমন সত্য। ক্যাচ মিস, রানআউট মিসও হয়েছে চোখে পড়ার মতো। সেই সঙ্গে আবার রিভিউ ইস্যুও বেশ কয়েকবার হতাশ করেছে বাংলাদেশকে।

কপাল বোধ হয় একেই বলে! দিনের শুরুর দিকেই এক ওভারে পরপর দুইবার বেঁচে গিয়েছিলেন টম লাথাম। যখন তার রান ছিল মাত্র ১৬। এখন সেই লাথামই দুর্দান্ত এক সেঞ্চুরির পর হাঁটছেন ডাবল সেঞ্চুরির পথে।

বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল এদিন সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ১৮ ওভারে ২.৭৭ ইকোনমিতে ৫০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। আর বাকিরা সবাই ওভার প্রতি তিনের ওপর খরচ করে একটি উইকেটও পাননি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা