খেলা

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সে ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছিল টাইগার বাহিনী। এই জয়ে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।

রোববার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চ টেস্টটি তাই বাংলাদেশের জন্য ইতিহাস জয়ের হাতছানি। এই টেস্টে নিজেদের হার এড়াতে পারলেই দুটি অধরা স্বাদ পাওয়া হবে টাইগারদের। আর দ্বিতীয় ম্যাচটি ড্র করলেই বিদেশের মাটিতে জিম্বাবুয়ের ছাড়া বড় কোনও দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আরও একটি টেস্টে মাঠে নামার অপেক্ষায় দুই দল। তার আগে একাদশে পরিবর্তন আনছে সফরকারীরা। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফলে বাধ্য হয়ে তার বদলি একজনকে নামাতে হবে। এক্ষেত্রে বেশি সম্ভাবনা ওপেনার নাঈম শেখের। যদি এমনটা হয় তাহলে টেস্টে অভিষেক হয়ে যাবে এই ব্যাটারের। তখন বাকি ১০ জন অপরিবর্তিতই থাকবে। তবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে হয়ত কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বাংলাদেশকে। কারণ এই ভেন্যুতে আট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে কিউইরা। ভেন্যুটি স্বাগতিকদের পয়মন্ত হিসেবেই পরিচিত।

আবার ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বিবেচনায় চার জন পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি এমনটা হয় তাহলে এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুলের ইসলামের সঙ্গে হয়তো আবু জায়েদ রাহীকে দেখা যাবে। তখন ব্যাটিং পজিশনের সবাই একধাপ ওপরে ওঠে আসবে। অর্থাৎ ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হতে পারেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে এটি রস টেলরের শেষ ম্যাচ। কিউইদের গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন রাচিন রবীন্দ্র। তার জায়গায় দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। বাংলাদেশ সময় রোববার ভোর চারটায় শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই টেস্ট।

নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর জানান, বাংলাদেশের চেয়ে ক্রাইস্টচার্চের কন্ডিশন তাদের পক্ষেই থাকবে। দল এখানে যথেষ্ট ধৈর্য্য ধারণের চেষ্টা করলেও বাংলাদেশে চাপ সৃষ্টি করেছে। আমাদের অনেক খেলোয়াড়ই সম্ভবত তাদের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে রিভার্স সুইংয়ের মুখোমুখি হয়নি।

তিনি আরও বলেন, ‘এটি সম্ভবত শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে হয়েছে। পাশাপাশি তারাও খুব ভালো বোলিং করেছে। কিন্তু ক্রাইস্টচার্চের কন্ডিশন আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। যে সহায়তা সম্ভবত মাউন্ট মাউঙ্গানুইতে পেয়েছে বাংলাদেশ।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসাইন।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য):
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনর, ট্রেন্ট বোল্ট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা