হ্যাভিয়ের ক্যাবরেরা
খেলা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জন্য নতুন কোচ ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় দল কমিটির সভায় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি এই বছর আগস্ট পর্যন্ত থাকলেও তাকে সাফের আগে দায়িত্ব পালন থেকে দূরে রাখা হয়। এরপর ভারপ্রাপ্ত হিসেবে অস্কার ব্রুজন ও ম্যারিও ল্যামোস একটি করে টুর্নামেন্ট করেন। জানুয়ারির ফিফা উইন্ডোর আগে বাফুফে জামালদের জন্য নতুন কোচ আনল।

নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইন্দোনেশিয়ার বালিতে। ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশ সেখানে দুইটি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা ও ক্যাম্পের বিষয়ে বাফুফে ২-৩ দিন পর জানাবে।

হ্যাভিয়ের জেমির মতোই প্রথম জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। এর আগে তিনি বেশিরভাগ সময় অ্যাকাডেমি দল নিয়ে কাজ করেছেন। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশে স্প্যানিশ কোচ নতুন নয়। এর আগে স্ত্রীর কাজের সূত্রে বাংলাদেশে থাকা স্প্যানিশ গঞ্জালো মরেনো বাংলাদেশের কোচ হিসেবে এক ম্যাচ পরিচালনা করেছেন।

২০১৩ থেকে ২০১৫ অবধি ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়া’র মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবল দীক্ষা দিয়েছেন তিনি। ক্যাবরেরাকে আলাদা করেছে এখানেই, তৃণমূল ফুটবলের পাশাপাশি বার্সেলোনা, আলাভেসসহ বিভিন্ন একাডেমির হয়ে কাজ করার বড় অভিজ্ঞতা রয়েছে তার।

ফুটবল অ্যানালিস্ট হিসেবেও ক্যাবরেরার খ্যাতি আছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘অপটা স্পোর্টস’এর বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন টানা ছয় বছর। ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন ও বিপণন বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি রয়েছে তার। এতসব যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েই ঢাকায় আসছেন হ্যাভিয়ের ক্যাবরেরা, দায়িত্ব নেবেন জামাল ভুঁইয়া, তপু বর্মণদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা