নিউজিল্যান্ডে জয়
খেলা

নিউজিল্যান্ডে টাইগারদের ঐতিহাসিক জয়

সাননিউজ ডেস্ক: উপমহাদেশের দেশগুলো নিউজিল্যান্ডের মাঠে খুব একটা সুবিধা করতে পারে না বরাবরই। তবে ২০১৭ সালে একবার কিউইদের কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে সেবার ওয়েলিংটনে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল। এরপর ১৬০ রান করে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় টাইগাররা। আর হারতে হয়েছিল বড় ব্যবধানে।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে আট উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা। নিউজিল্যান্ডের রান- প্রথম ইনিংস ৩২৮, দ্বিতীয় ইনিংস ১৬৯ভ বাংলাদেশের রান প্রথম ইনিংস ৪৫৮, দ্বিতীয় ইনিংস ৪২/২ (৪০ রানের লক্ষ্য)

এখানে ২০০৬ সালে জিতেছে শ্রীলঙ্কা, ২০০৯ সালে জিতেছে ভারত এবং সবশেষ ২০১১ সালে জিতেছে পাকিস্তান। টানা ১৭ টেস্টে নিজেদের মাঠে না হারা নিউজিল্যান্ডকে মাটিতে নামালো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসে...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা