খেলা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরল এক রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ইতিহাসে এশিয়ার বাইরে প্রথমবার কোনো দেশের মাটিতে লিড নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

সোমবার (২ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে ৭৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। ইয়াসির আলী ৩৫ বলে ১১ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ বলে ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এর আগে দলীয় ১৪১তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে এলবির ফাঁদে পড়েন মুমিনুল হক। রিভিউ নিলেও রিপ্লেতে আউটই হন এই বাঁহাতি। ব্যক্তিগত ৮৮ রানে বিদায় নেন তিনি। ২৪৪ বলের ইনিংসে তিনি ১২টি চার হাঁকান। পঞ্চম উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে মুমিনুল ৩১৭ বলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

মুমিনুলের পর হতাশ হয়েছেন লিটনও। ব্যক্তিগত ৮৬ রানে তিনি বোল্টের বলেই উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দেন। এই ডানহাতি ব্যাটার ১৭৭ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজিয়েছিলেন।

টাইগার অধিনায়ক মুমিনুল হক ১৪৭ বলে টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি করেন। পরে দলীয় ৩০০’র পর ফিফটি আসে লিটনের ব্যাট থেকেও। এই ডানহাতি ৯৩ বলে ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরির দেখা পান। পঞ্চম উইকেট জুটিতে এ দুজন সেঞ্চুরি পার্টনারশিপও গড়েন।

এর আগে দ্বিতীয় দিনে ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় এদিন মাত্র ৮ রান যোগ করেই ফিরে যান। নেইল ওয়াগনারের বলে হেনরি নিকোলসকে ক্যাচ দেন তিনি। তার ৭৮ রানের ইনিংসটি ছিল ২২৮ বলে ৭টি চারে সাজানো।

এরপর উইকেটে অনেক্ষণ টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ৫৩ বলে একটি চারে ১২ রান করেন দেশসেরা এই ব্যাটার।

এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রানে থামে।

লিড পাওয়ার পর তৃতীয় দিন শেষে সুজন বলেছেন, ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। ওই টেস্টে সাকিব আল হাসান পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি, আর মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের ইনিংস। কিন্তু নিজেদের দূরদর্শিতার অভাবে ইনিংস ঘোষণা করেছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা