বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক
খেলা

ধানক্ষেতে খেলতে দিলেও ভালো খেলতে হবে

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় হেরে যায় বাংলাদেশ। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা শনিবার (৩ ডিসেম্বর)।

এদিকে শুক্রবার টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, সবাই জানে উপমহাদেশের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। তাই এখানকার দলগুলোর বিপক্ষে স্পিন উইকেটে না খেলাটাই ভালো। কেবল আমি নই, বিশ্বের সব দলই তাই করবে। তাই আমার মনে হয়, ভালো ব্যাটিং উইকেটে খেলাটাই ভালো হবে।

অজুহাত না দেখানোর ব্যাপারে তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেটের অজুহাত কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানক্ষেতেও খেলতে দেয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালেই ভালো হয়।

সাদা বলের ক্রিকেটে কৌশলগত দিক জানিয়ে তিনি বলেন, সাদা বলে যেহেতু দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন হয়তো বিভিন্ন কিছু হয়। কিন্তু লাল বলে তো দুই দিকেই একই বল ব্যবহার হয়। আমার কাছে মনে হয় যে, লাল বলে সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে।

বাংলাদেশ দলের এই টেস্ট অধিনায়ক বলেন, সবকিছু মিলেই কিন্তু পেশাদারিত্ব। নিয়মানুবর্তিতার বিষয় আছে, ভালোমতো অনুশীলন করা, নিয়মমাফিক কাজ করা, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার জায়গা বুঝে অনুশীলন করা- এগুলোও কিন্তু পেশাদারিত্বের ভেতরেই পড়ে। সবাই এক্ষেত্রে পেশাদার, কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হচ্ছে না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা