খেলা

নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তামিম

স্পোর্টস ডেস্ক: আঙুলের ইনজুরির কারণে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ খেলতে পারেননি তামিম ইকবাল। আঙুলে অস্ত্রোপচার না লাগলেও ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে ব্যাট হাতে ফেরা হচ্ছে না বাঁহাতি এই ওপেনারের। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলা হচ্ছে না তার।

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তামিম। দেশে ফিরে এক্স-রে করানো হলে সেখানে চিড় ধরা পড়া। কয়েক সপ্তাহের বিশ্রামের পর পাকিস্তান সিরিজের আগে অনুশীলনে ফিরেছিলেন তামিম। শুরুতে টেনিস বলে ব্যাটিং করলেও পরবর্তীতে নেটে পুরোদমেই ব্যাটিং সেরেছেন। স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেললেও পেসারদের বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে ব্যথা অনুভব করেন। যে কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যান তিনি।

এরপর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তামিম। সেখানে বাঁহাতি এই ওপেনারকে এক মাসের বিশ্রাম দেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, ‘হ্যাঁ, তামিমকে একমাসের বিশ্রাম দেয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এরপর আমরা কাঠের বল দিয়ে তামিমের অনুশীলন শুরু করব।’

পাকিস্তান সিরিজ শেষে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কিউইদের বিপক্ষে তামিমকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘দল তো ১০ ডিসেম্বর চলে যাবে। তামিমকে পরে বিশেষভাবে পাঠানো হবে কিনা এটা বিসিবির ব্যাপার।’

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা