ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দুই নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই নতুন মুখ ডান-হাতি মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজা। প্রথম শ্রেনির ক্রিকেটে ৬ ম্যাচের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন ২১ বছর বয়সী জয়। চলমান জাতীয় লিগে চিটাগং বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া ডাক মারলেও, পরের দুই ম্যাচের তিন ইনিংসে দু’টি সেঞ্চুরি করেছেন জয়। ১১২ ও ১২১ রানের ইনিংস খেলেন তিনি।

আর ১০টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৩টি উইকেট রয়েছে ২২ বছর বয়সী রাজার। দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। চলমান জাতীয় লিগে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের এই পেসার।

বাংলাদেশ দল: অধিনায়ক মোমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর ম্যাচ খেলা নির্ভর করবে)।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা