ছবি: সংগৃহীত
খেলা

উইন্ডিজের সেমির স্বপ্ন ধূসর

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবারের (৪ নভেম্বর) ম্যাচে স্বস্তির জয় পেয়েছে শ্রীলঙ্কা। অপরদিকে ম্যাচটি হেরে উইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ধূসর হয়ে গেছে। উইন্ডিজকে ২১ রানে হারিয়ে সেমির আশা কিছুটা বাঁচিয়ে রাখলো লঙ্কানরা।

আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায়। ব্যাটে জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেও ১৬৯ রানে থামে বর্তমান চ্যাম্পিয়নরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে ফার্নান্দোর বলে মাত্র ১ রান করে বিদায় নেন ক্রিস গেইল। তিন বল পরেই ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার এভিন লুইস। ৮ রান করে সাঝঘরে ফেরেন তিনি। এরপর নিকোলাস পুরানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন রোস্টন চেজ। করুনারত্নের ব্যক্তিগত ৯ রানে উইকেট হারান তিনি।

চেজের বিদায়ের পর হেটমায়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন পুরান। কিন্তু অর্ধশতকের চার রান আগেই উইকেট হারান তিনি। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি রাসেল। করুনারত্নের বলে বিদায় নেন তিনি। পরের ওভারেই হাসারাঙ্গার বলে উইকেট হারিয়ে ডাক মেরে সাঝঘরে ফিরেন পোলার্ড। এক ওভার পার না হতেই সদ্য মাঠে নামা হোল্ডারও ক্যাচ তুলে ৮ রানে বিদায় নেন।

ব্যাট হাতে উইন্ডিজের হয়ে একাই লড়ে যাওয়া হেটমায়ার শেষদিকে এসে ৩৮ বলে তুলে নেন অর্ধশতক। যদিও দলকে আর জেতাতে পারেননি তিনি। তবে ৪ ছয় ও ৮ চারে ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থেকে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে যান এ ব্যাটার। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফার্নান্দো, করুনারত্নে ও হাসারাঙ্গা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা